রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জ অগ্নিবীণা শিল্প ও সাহিত্য সংসদের সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফা জি.এম, সম্পাদক কাজী শরিফুজ্জামান গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খানের জানাজা সম্পন্ন টুঙ্গিপাড়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫ কাশিয়ানী রেলস্টেশন থেকে মনির শেখ (২৪) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মারা গেলেন নির্মাতা মারুফ হোসেন সজীব শুভ ১১তম জন্মদিন নুসরাত জাহান মানবপাচারকারীদের খপ্পরে পড়ে সর্বস্বান্ত জনি, দেশে ফিরেও অনিশ্চিত ভবিষ্যৎ মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৩ জন নিহত আহত ৩০ মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৩ জন নিহত আহত ৩০ গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের উদ্বোধন

গোপালগঞ্জে ছেলের ধাক্কায় বৃদ্ধা মায়ের মৃত্যু

  • Update Time : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ৩.৩৮ পিএম
  • ৩৫৫ Time View

 

 

গোপালগঞ্জ   | ১৫ এপ্রিল, ২০২৬

 

​গোপালগঞ্জ সদর উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ছেলের হাতে এক বৃদ্ধা মা নিহত হওয়ার অভিযোগ উঠেছে। আজ বুধবার রাত ৮টার দিকে সদর উপজেলার আরপাড়া গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।

 

​​নিহত নারীর নাম রহিমা বেগম (৮৫)। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, রহিমা বেগম সম্প্রতি তার আপন ভাইকে এক কাঠা জমি লিখে দেন। এই জমি দান করাকে কেন্দ্র করে রহিমা বেগমের ছেলে নুরুল গাজীর সাথে তার মামা ও মামাতো ভাইদের সাথে  বিরোধ সৃষ্টি হয়।

 

​আজ রাতে এই বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে তীব্র কথা-কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বৃদ্ধা রহিমা বেগম ঝগড়া থামাতে এবং বিষয়টি মীমাংসা করতে এগিয়ে আসেন। প্রত্যক্ষদর্শীরা জানান, কথা-কাটাকাটির এক পর্যায়ে উত্তেজিত ছেলে নুরিল গাজী তার বৃদ্ধা মাকে সজোরে ধাক্কা দেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়ে গুরুতর আহত হন।

আহত অবস্থায় স্বজনরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের চিকিৎসক ডা. জিলানী জানান:

​”হাসপাতালে আনার পূর্বেই তার মৃত্যু হয়েছে। আমরা বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে অবগত করেছি। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ আরও স্পষ্টভাবে জানা যাবে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bartamangopalganj_16011
© All rights reserved © 2025
error: Content is protected !!