রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জ অগ্নিবীণা শিল্প ও সাহিত্য সংসদের সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফা জি.এম, সম্পাদক কাজী শরিফুজ্জামান গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খানের জানাজা সম্পন্ন টুঙ্গিপাড়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫ কাশিয়ানী রেলস্টেশন থেকে মনির শেখ (২৪) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মারা গেলেন নির্মাতা মারুফ হোসেন সজীব শুভ ১১তম জন্মদিন নুসরাত জাহান মানবপাচারকারীদের খপ্পরে পড়ে সর্বস্বান্ত জনি, দেশে ফিরেও অনিশ্চিত ভবিষ্যৎ মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৩ জন নিহত আহত ৩০ মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৩ জন নিহত আহত ৩০ গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের উদ্বোধন

গোপালগঞ্জে ১ লাখ ২০ হাজার শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়া হবে

  • Update Time : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ১১.২৯ এএম
  • ২৬২ Time View

রাজিয়া সুলতানা :
গোপালগঞ্জ জেলায় ১ লাখ ২০ হাজার ৯২১ জন শিশুকে হাম-রুবেলা টিকা প্রদানের লক্ষ্যে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে জেলা সিভিল সার্জন কার্যালয়। এ উপলক্ষে রোববার বিকেলে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ডা. আবু সাঈদ মোহাম্মদ ফারুক জানান, আগামী সোমবার (২০ এপ্রিল) সকাল ১১টায় গোপালগঞ্জ পৌরসভা এলাকায় টিকাদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। এই বিশেষ ক্যাম্পেইন চলবে আগামী ৯ মে পর্যন্ত।

তিনি জানান, জেলার নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী মোট ১ লাখ ২০ হাজার ৯২১ জন শিশুকে টিকার আওতায় আনা হবে। কর্মসূচি সফল করতে দুর্গম এলাকা ও টিকা থেকে বাদ পড়া শিশুদের জন্য বিশেষ ভ্রাম্যমাণ টিম গঠন করা হয়েছে, যারা বিভিন্ন এলাকায় গিয়ে টিকা প্রদান করবে।

সিভিল সার্জন বলেন, “একটি শিশুও যেন এই জীবনরক্ষাকারী টিকা থেকে বাদ না পড়ে, সে লক্ষ্যে আমরা কাজ করছি।” এ কর্মসূচি সফল করতে তিনি জেলার অভিভাবক, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ডা. দিবাকর বিশ্বাস, ডা. তাসনিম এবং মো. নাহিদ কামাল। এ সময় স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bartamangopalganj_16011
© All rights reserved © 2025
error: Content is protected !!