রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জ অগ্নিবীণা শিল্প ও সাহিত্য সংসদের সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফা জি.এম, সম্পাদক কাজী শরিফুজ্জামান গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খানের জানাজা সম্পন্ন টুঙ্গিপাড়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫ কাশিয়ানী রেলস্টেশন থেকে মনির শেখ (২৪) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মারা গেলেন নির্মাতা মারুফ হোসেন সজীব শুভ ১১তম জন্মদিন নুসরাত জাহান মানবপাচারকারীদের খপ্পরে পড়ে সর্বস্বান্ত জনি, দেশে ফিরেও অনিশ্চিত ভবিষ্যৎ মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৩ জন নিহত আহত ৩০ মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৩ জন নিহত আহত ৩০ গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের উদ্বোধন

গোপালগঞ্জে নারীসহ দুই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • Update Time : শুক্রবার, ২২ মে, ২০২৬, ১০.৫২ এএম
  • ৪৯০ Time View

 

গোপালগঞ্জ  :

গোপালগঞ্জের পৃথক তিনটি স্থান থেকে এক গৃহবধূসহ দুই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সকালে এসব ঘটনা ঘটে।

জানা গেছে, গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা লঞ্চঘাট এলাকায় স্বামীর সঙ্গে অভিমান করে গৃহবধূ হুমায়রা বেগম গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে অভিযোগ রয়েছে। তিনি ঘোষেরচর দক্ষিণপাড়া এলাকার আলী হোসেনের স্ত্রী। পারিবারিক অভিমানে বাবার বাড়িতে এসে আত্মহত্যা করেন বলে স্বজনরা জানিয়েছেন। তার মরদেহ গোপালগঞ্জ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

অন্যদিকে সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের সটফাগ্রাম এলাকার কলেজছাত্র নয়ন মোল্লার ঝুলন্ত মরদেহ একটি বাগানের গাবগাছ থেকে উদ্ধার করেছে পুলিশ।

এছাড়া মকসুদপুর উপজেলার বহুগ্রাম এলাকার অলিয়ার মোল্লার ছেলে সজীব মোল্লা পারিবারিক কলহের জেরে স্ত্রীর প্রতি অভিমান করে শ্বশুরবাড়ি বসিরহাট এলাকায় গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। তাদের সবার মরদেহও হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

পুলিশ ঘটনাগুলোর তদন্ত করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bartamangopalganj_16011
© All rights reserved © 2025
error: Content is protected !!