শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জ অগ্নিবীণা শিল্প ও সাহিত্য সংসদের সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফা জি.এম, সম্পাদক কাজী শরিফুজ্জামান গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খানের জানাজা সম্পন্ন টুঙ্গিপাড়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫ কাশিয়ানী রেলস্টেশন থেকে মনির শেখ (২৪) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মারা গেলেন নির্মাতা মারুফ হোসেন সজীব শুভ ১১তম জন্মদিন নুসরাত জাহান মানবপাচারকারীদের খপ্পরে পড়ে সর্বস্বান্ত জনি, দেশে ফিরেও অনিশ্চিত ভবিষ্যৎ মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৩ জন নিহত আহত ৩০ মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৩ জন নিহত আহত ৩০ গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের উদ্বোধন

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস মাইক্রোবাস, ও প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে নিহত ১ আহত  ৪৫

  • Update Time : সোমবার, ২৫ মে, ২০২৬, ১০.১৫ এএম
  • ৪৯৭ Time View

 

 

গোপালগঞ্জ প্রতিনিধি :

 

গোপালগঞ্জ সদরে যাত্রীবাহী বাস, মাইক্রোবাস ও প্রাইভেটকার এর ত্রিমুখী সংঘর্ষে ১ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ৪৫ জন।  হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। এর মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক রয়েছে।

আজ সোমবার দুপুরে ঢাকা খুলনা মহাসড়কে গোপালগঞ্জ সদর উপজেলার সোনারসুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা গোপালগঞ্জের কোটালীপাড়া গামী স্টার এক্সপ্রেস এর একটি যাত্রীবাহী বাস সদরের সোনাসুর এলাকায় পৌঁছালে অপর একটি বাস’কে ওভারটেক করতে যায়, এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস ও প্রাইভেট কারের সাথে ত্রিমুখী সংঘর্ষ হয়। এ সময় ঘটনা স্থলেই নিহত হয় মাইক্রোবাসের চালক।  পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় হতাহতদের উদ্ধার করে হাসপাতলে পাঠায়।

হতাহতদের মধ্যে ২ জনকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে অনেককে ।

তাৎক্ষণিকভাবে নিহত বা আহত কারোর পরিচয় পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bartamangopalganj_16011
© All rights reserved © 2025
error: Content is protected !!