মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের উদ্বোধন গোপালগঞ্জে ধানক্ষেতে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বাপ-ছেলের মৃত্যু গোপালগঞ্জে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন গোপালগঞ্জে গ্রীন ফোর্স বাংলাদেশের সেমিনার গোপালগঞ্জে নৌযান শুমারি ২০২৬-এর উদ্বোধন ও র‍্যালি গোপালগঞ্জে পদোন্নতির দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন মাঠ প্রশাসনের কর্মকর্তারা তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনের কাছ তিন দফা দাবি পেশ করেছে বাংলাদেশ আঞ্চলিক সংবাদপত্র পরিষদ (বিএএসপি)’র নেতৃবৃন্দ। গোপালগঞ্জে নৌযান শুমারি ২০২৬-এর উদ্বোধন ও র‍্যালি গোপালগঞ্জে নৌযান শুমারি ২০২৬-এর উদ্বোধন ও র‍্যালি গোপালগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২৫

৮ ঘণ্টাতেই বর্জ্যমুক্ত গোপালগঞ্জ পৌরসভা

  • Update Time : শনিবার, ৩০ মে, ২০২৬, ৬.২৮ এএম
  • ৫৫১ Time View
oplus_0

 

 

​নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ:

ঈদুল আজহার পশুর বর্জ্য অপসারণে অনন্য নজির স্থাপন করেছে গোপালগঞ্জ পৌর কর্তৃপক্ষ। জেলা প্রশাসনের পূর্বঘোষিত প্রতিশ্রুতি অনুযায়ী, ঈদের দিন মাত্র ৮ ঘণ্টার মধ্যে পুরো শহরের অলিগলি থেকে কুরবানির সব ধরনের বর্জ্য দ্রুততম সময়ে অপসারণ করা হয়েছে।

গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ উজ জামানের নির্দেশনা ও প্রতিশ্রুতি বাস্তবায়নে এবার ঈদের দিন দুপুর থেকেই মাঠে নামে পৌরসভা। পৌরসভার প্রশাসক ফারিহা তানজিনের প্রত্যক্ষ নেতৃত্বে প্রতিটি ওয়ার্ডে একযোগে চিরুনি অভিযান চালান পরিচ্ছন্নতাকর্মীরা। শহরের প্রধান সড়ক থেকে শুরু করে ভেতরের ছোট-বড় সব গলির বর্জ্য দ্রুততম সময়ে সরিয়ে নেওয়া হয়।

 

​পৌরসভার প্রশাসক ফারিহা তানজিন জানান, “গোপালগঞ্জের প্রতিটি অলিগলিতে কুরবানির বর্জ্য আমরা দ্রুততম সময়ে নিষ্কাশনের ব্যবস্থা নিয়েছি, যাতে সাধারণ মানুষের কোনো ধরনের অসুবিধা না হয়। ঈদের আনন্দ যাতে দুর্গন্ধ বা অস্বাস্থ্যকর পরিবেশের কারণে ম্লান না হয়, সেটাই ছিল আমাদের মূল লক্ষ্য।” বর্জ্য অপসারণের পর দুর্গন্ধ দূর করতে অলিগলিতে ব্লিচিং পাউডার ও তরল জীবাণুনাশক ছিটানো হয়।

 

​পৌরসভার এই দ্রুত ও কার্যকর পদক্ষেপে স্বস্তি প্রকাশ করেছেন শহরবাসী। স্থানীয় বাসিন্দারা জানান, এবার কুরবানির পরপরই পরিচ্ছন্নতাকর্মীরা সক্রিয়ভাবে বর্জ্য সরিয়ে নেওয়ায় কোথাও কোনো দুর্গন্ধ ছড়াতে পারেনি। দ্রুত শহর পরিচ্ছন্ন করায় তারা জেলা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bartamangopalganj_16011
© All rights reserved © 2025
error: Content is protected !!