শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জ অগ্নিবীণা শিল্প ও সাহিত্য সংসদের সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফা জি.এম, সম্পাদক কাজী শরিফুজ্জামান গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খানের জানাজা সম্পন্ন টুঙ্গিপাড়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫ কাশিয়ানী রেলস্টেশন থেকে মনির শেখ (২৪) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মারা গেলেন নির্মাতা মারুফ হোসেন সজীব শুভ ১১তম জন্মদিন নুসরাত জাহান মানবপাচারকারীদের খপ্পরে পড়ে সর্বস্বান্ত জনি, দেশে ফিরেও অনিশ্চিত ভবিষ্যৎ মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৩ জন নিহত আহত ৩০ মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৩ জন নিহত আহত ৩০ গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের উদ্বোধন

গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি

  • Update Time : শনিবার, ৬ জুন, ২০২৬, ১২.৫৬ পিএম
  • ৫০৩ Time View

নিজস্ব প্রতিবেদক:

ডেঙ্গু রোগের বিস্তার রোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত প্রতিরোধমূলক কার্যক্রম জোরদারের লক্ষ্যে গোপালগঞ্জে এক সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ জুন) সকালে গোপালগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। র‌্যালিটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

র‌্যালিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এছাড়া রেড ক্রিসেন্ট, ফায়ার সার্ভিস, স্কাউটস, নার্স এবং পরিচ্ছন্নতাকর্মীরাও এতে অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. কে. এম. বাবর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আরিফ-উজ-জামান, মো. হাবীবুল্লাহ, ফারিহা তানজিন এবং অনিরুদ্ধ দেব রায়।

র‌্যালি শেষে বক্তব্যে জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান বলেন, ডেঙ্গু প্রতিরোধে প্রতি শনিবার নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হচ্ছে। বর্ষা মৌসুমে ডেঙ্গুর ঝুঁকি বৃদ্ধি পাওয়ায় জনসচেতনতা বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ডা. কে. এম. বাবর বলেন, ডেঙ্গুর নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই, তাই প্রতিরোধই সবচেয়ে কার্যকর উপায়। এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে হবে এবং কোথাও পানি জমে থাকতে দেওয়া যাবে না। তিনি সবাইকে নিজ নিজ বাড়ি ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান।

জেলা প্রশাসন ও গোপালগঞ্জ পৌরসভা-এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত এ কর্মসূচিতে ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তি ও সামাজিক দায়িত্ব পালনের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bartamangopalganj_16011
© All rights reserved © 2025
error: Content is protected !!