শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জ অগ্নিবীণা শিল্প ও সাহিত্য সংসদের সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফা জি.এম, সম্পাদক কাজী শরিফুজ্জামান গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খানের জানাজা সম্পন্ন টুঙ্গিপাড়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫ কাশিয়ানী রেলস্টেশন থেকে মনির শেখ (২৪) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মারা গেলেন নির্মাতা মারুফ হোসেন সজীব শুভ ১১তম জন্মদিন নুসরাত জাহান মানবপাচারকারীদের খপ্পরে পড়ে সর্বস্বান্ত জনি, দেশে ফিরেও অনিশ্চিত ভবিষ্যৎ মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৩ জন নিহত আহত ৩০ মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৩ জন নিহত আহত ৩০ গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের উদ্বোধন

 গোপালগঞ্জে ‘অর্থনৈতিক শুমারি ২০২৪’-এর ন্যাশনাল রিপোর্ট প্রকাশ উপলক্ষে কর্মশালা অনুষ্ঠিত

  • Update Time : বুধবার, ১৭ জুন, ২০২৬, ১০.০২ এএম
  • ৩৯৩ Time View

নিজস্ব প্রতিবেদক :
গোপালগঞ্জে ‘অর্থনৈতিক শুমারি ২০২৪’-এর ন্যাশনাল রিপোর্ট প্রকাশ উপলক্ষে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) জেলা প্রশাসকের কার্যালয়ে এ কর্মশালার আয়োজন করে।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আবু হোসাইন। এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা, সিভিল সার্জন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

কর্মশালায় জানানো হয়, অর্থনৈতিক শুমারি ২০২৪ অনুযায়ী দেশে অর্থনৈতিক ইউনিটের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ১৭ লাখ ২ হাজার ৭৯১টি। গোপালগঞ্জ জেলায় বর্তমানে অর্থনৈতিক ইউনিট রয়েছে ১ লাখ ১০ হাজার ৭৯৯টি, যা ২০১৩ সালের তুলনায় প্রায় ১২৯ শতাংশ বেশি।

এছাড়া জেলায় বর্তমানে প্রায় ২৭ লাখ ২ হাজার ১৬৬ জন কর্মসংস্থানে নিয়োজিত রয়েছেন। জেলার শিল্প খাতে ৭৪টি বৃহৎ শিল্প, ৩৮৮টি মাঝারি শিল্প, ৫ হাজার ৪৮৯টি ক্ষুদ্র শিল্প, ৬২ হাজার ১৬৩টি মাইক্রো শিল্প এবং ৫০ হাজার ৩২৩টি কুটির শিল্প রয়েছে বলে কর্মশালায় তুলে ধরা হয়।

বক্তারা জানান, অর্থনৈতিক শুমারির তথ্য দেশের উন্নয়ন পরিকল্পনা, শিল্প-বাণিজ্য সম্প্রসারণ এবং নীতি প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bartamangopalganj_16011
© All rights reserved © 2025
error: Content is protected !!