সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের উদ্বোধন গোপালগঞ্জে ধানক্ষেতে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বাপ-ছেলের মৃত্যু গোপালগঞ্জে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন গোপালগঞ্জে গ্রীন ফোর্স বাংলাদেশের সেমিনার গোপালগঞ্জে নৌযান শুমারি ২০২৬-এর উদ্বোধন ও র‍্যালি গোপালগঞ্জে পদোন্নতির দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন মাঠ প্রশাসনের কর্মকর্তারা তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনের কাছ তিন দফা দাবি পেশ করেছে বাংলাদেশ আঞ্চলিক সংবাদপত্র পরিষদ (বিএএসপি)’র নেতৃবৃন্দ। গোপালগঞ্জে নৌযান শুমারি ২০২৬-এর উদ্বোধন ও র‍্যালি গোপালগঞ্জে নৌযান শুমারি ২০২৬-এর উদ্বোধন ও র‍্যালি গোপালগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২৫

গরমে ত্বক ভালো রাখার ঘরোয়া উপায়

  • Update Time : শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫, ৩.০৪ পিএম
  • ৭২৯ Time View

অনেকেই গরমে শীতের মতো ত্বকের প্রতি যত্নশীল থাকেন না। শীতেই শুধু ত্বকের বাড়তি যত্ন নিতে হবে এ ধারনা ভুল। গরমকালেও ত্বকের যত্ন নেওয়া খুবই জরুরি, কারণ অতিরিক্ত গরম, ধুলোবালি ও ঘামের কারণে ত্বক রুক্ষ, নিস্তেজ ও ব্রণের সমস্যা দেখা দিতে পারে। তাই ঘরোয়া কিছু সহজ উপায়ে ত্বক সতেজ ও উজ্জ্বল রাখা সম্ভব।

গরমে ত্বক ভালো রাখার কিছু ঘরোয়া উপায়

১. পর্যাপ্ত পানি পান করুন

ত্বক সুস্থ ও হাইড্রেটেড রাখতে দিনে অন্তত ৮-১০ গ্লাস পানি পান করুন। পাশাপাশি ডাবের পানি ও ফলের রস পান করলেও ত্বক ভেতর থেকে সতেজ থাকবে।

২. বেসন ও দইয়ের ফেসপ্যাক

ত্বকের অতিরিক্ত তৈলাক্তভাব দূর করতে ১ টেবিল চামচ বেসন ও ১ টেবিল চামচ দই মিশিয়ে ফেসপ্যাক তৈরি করে ১৫ মিনিট মুখে লাগান। এরপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি ত্বককে পরিষ্কার ও মসৃণ রাখবে।

৩. টমেটোর রস লাগান

টমেটোতে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট ও ভিটামিন সি ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং রোদে পোড়াভাব দূর করে। একটি টমেটো চেপে রস বের করে মুখে লাগিয়ে ১০ মিনিট পর ধুয়ে ফেলুন।

৪. শসার ফ্রেশ টোনার ব্যবহার করুন

শসার রস ত্বকের জন্য খুবই উপকারি। শসার রস বের করে ফ্রিজে রেখে ঠান্ডা করুন। এরপর তুলার সাহায্যে মুখে লাগান। এটি ত্বককে ঠান্ডা রাখবে এবং ব্রণের সমস্যা কমাবে।

৫. অ্যালোভেরা জেলের ব্যবহার

অ্যালোভেরা জেল ত্বক ঠান্ডা ও হাইড্রেটেড রাখে। এটি সরাসরি গাছ থেকে নিয়ে লাগাতে পারেন অথবা বাজারের বিশুদ্ধ অ্যালোভেরা জেলও ব্যবহার করতে পারেন।

৬. হালকা মেকআপ ও সানস্ক্রিন ব্যবহার

রোদে বের হওয়ার আগে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করুন এবং ভারী মেকআপ এড়িয়ে চলুন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bartamangopalganj_16011
© All rights reserved © 2025
error: Content is protected !!