শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জ অগ্নিবীণা শিল্প ও সাহিত্য সংসদের সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফা জি.এম, সম্পাদক কাজী শরিফুজ্জামান গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খানের জানাজা সম্পন্ন টুঙ্গিপাড়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫ কাশিয়ানী রেলস্টেশন থেকে মনির শেখ (২৪) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মারা গেলেন নির্মাতা মারুফ হোসেন সজীব শুভ ১১তম জন্মদিন নুসরাত জাহান মানবপাচারকারীদের খপ্পরে পড়ে সর্বস্বান্ত জনি, দেশে ফিরেও অনিশ্চিত ভবিষ্যৎ মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৩ জন নিহত আহত ৩০ মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৩ জন নিহত আহত ৩০ গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের উদ্বোধন

গোপালগঞ্জে গলার কাটা ব্যাটারিচালিত রিকশা

  • Update Time : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ৭.৪৮ এএম
  • ৩৮৩ Time View

গোপালগঞ্জ প্রতিনিধিঃ
গোপালগঞ্জ পৌর শহরের বিভিন্ন অভ্যন্তরীন সড়কে চলছে পাঁচ হাজার অবৈধ ব্যাটারি চালিত রিকশা। দিন চুক্তিতে চলা এসব যানবাহনের নেই কোনো বৈধতা। এসব যানের বেপরোয়া চালকের দৌরাত্ম্যে অতিষ্ঠ জনসাধারণ। ফলে বাড়ছে দুর্ঘটনা। তাছাড়া, ব্যাটারি চালিত রিকশার পেছনে খরচ হচ্ছে জরুরি বিদ্যুৎ।

গোপালগঞ্জে মটর লাগানো রিকশা রয়েছে ৫ হাজার। ইদানিং শহরে টমটম ও ব্যাটারী চালিতো রিকশা দুইটি যান বৃদ্ধি পেয়েছে। যার স্প্রিড খুব বেশি, সহজে ব্রেক হয় না। সরকারের যেমন বিদ্যুৎ অপচয় হচ্ছে, তেমনি জনগণের জানমালের ক্ষতি হচ্ছে। অনেক সময় ব্রেক না হওয়ার কারণে দূর্ঘটনায় মেয়ে ও ছেলেরা গুরুতর আহত হচ্ছেন। শহরের প্রতিটি সড়কে টমটম ও ব্যাটারী চালিত রিকশা বাড়ছে। এতে যানজটের সৃষ্টির প্রধান কারণ।

ব্যাটারিচালিত রিকশার ব্যাটারির চার্জ ফুরালেও পায়ে সাধারণ রিকশার মতো চালানোর সুবিধা থাকলেও চালকরা তা করে না। বিশেষ মতাসম্পন্ন ডিসি ব্যাটারির সাহায্যে এসব রিকশা চলে। প্রতিটি রিকশায় থাকে কম-বেশি ৪৮ ভোল্টের ব্যাটারি ও এক হর্স পাওয়ারের ছোট একটি মটর। বিশেষ করে টমটম ও ব্যাটারী চালিত চালক শহরের বাসিন্ধা নয়। বিভিন্ন উপজেলা থেকে আসে আবার রাতে চলে যায়।’। এদিকে পুলিশের কোন বাধা না থাকায় স্থানীয় ভাবে তৈরি প্রতিদিন নতুন নতুন রিক্সা রাস্তায় নামছে। যার ফলে এদের কারনে যানজট লেগেই থাকে।

গোপালগঞ্জ পৌরসভা বলছে জেলা প্রশাসন ও পুলিশের সহযোগিতা নিয়ে রিক্সায় অবৈধ মটর বন্ধে দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ।
গোপালগঞ্জ ট্রাফিক ইনস্পেক্টর জানিয়েছে রিকশায় মটর লাগিয়ে রাস্তায় চলা অবৈধ। তাদের কোন সরকারি অনুমোদন নাই। এ কারনে শহরে যানযট বাড়ছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bartamangopalganj_16011
© All rights reserved © 2025
error: Content is protected !!