সোমবার, ০১ জুন ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম
টুঙ্গিপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু: হত্যাকাণ্ডের অভিযোগ, লাশ মর্গে ৮ ঘণ্টাতেই বর্জ্যমুক্ত গোপালগঞ্জ পৌরসভা গোপালগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপন গোপালগঞ্জে যাত্রীবাহী বাস মাইক্রোবাস, ও প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে নিহত ১ আহত  ৪৫ ঢাকা-খুলনা মহাসড়কে ট্রাক থেকে চাঁদা তুলতে গিয়ে যুবকের মৃত্যু গোপালগঞ্জে নারীসহ দুই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার গোপালগঞ্জে ৬০ মৎস্যজীবীর মাঝে গরু বিতরণ করলেন এমপি ডা. কে এম বাবর মার্সেলের ডিজিটাল ক্যাম্পেইনে ২৪ হাজার টাকার ফ্রিজ কিনে ৫০ হাজার টাকার ক্যাশ ভাউচার পেলেন গোপালগঞ্জের সাহাবুদ্দিন ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর খবর সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা: গোপালগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালের সব পজিটিভ নিউজ বয়কটের ঘোষণা গোপালগঞ্জে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং

গোপালগঞ্জে ৩ জনের লাশ ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন

  • Update Time : সোমবার, ২১ জুলাই, ২০২৫, ৮.৩৫ এএম
  • ৫১৬ Time View

রাজিয়া সুলতানাঃ
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে হামলা-সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে নিহত তিন জনের লাশ ময়নাতদন্তের জন্য কবর থেকে তোলা হয়েছে।

আজ সোমবার (২১ জুলাই) দুপুর ১ টার দিকে গোপালগঞ্জ শহরের পৌর কবরস্থান থেকে ইমন তালুকদার ও রমজান কাজী এবং টুঙ্গিপাড়ার কবরস্থান থেকে সোহেল রানা মোল্লার লাশ তোলা হয়েছে।

এসময় গোপালগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট রন্টি পোদ্দার, নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল মুন্সি ও সদর থানার ওসি দীন মো: সাজেদুর রহমান সহ পুলিশ সদস্য ও নিহতদের স্বজনরা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, লাশ তোলার পর সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের ব্যবস্থা করা হবে। এরপর আজই পুনরায় লাশ দাফন করা হবে। এই পদক্ষেপ নিহতদের মৃত্যুর কারণ সম্পর্কে আরও বিস্তারিত তথ্য উদঘাটনে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।

এর আগে গোপালগঞ্জে গুলিবিদ্ধ হয়ে নিহতের ঘটনায় হওয়া মামলার বাদীরা আদালতে মরদেহ উত্তোলনের আবেদন করে। সোমবার (২১ জুলাই) বেলা ১০টার দিকে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে রমজান কাজী, ইমন তালুকদার ও সোহেল রানার মরদেহ উত্তোলন করে সুরতহাল প্রতিবেদন ও ময়নাতদন্তের নির্দেশ দেয় আদালত।

উল্লেখ্য (১৬ জুলাই) বুধবারের সংঘর্ষে নিহত চারজনের লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফন ও সৎকার করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার রাতে ঢাকায় মারা যান রমজান মুন্সি। পরদিন ঢাকা মেডিকেল কলেজ মর্গে তার মরদেহের ময়নাতদন্ত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bartamangopalganj_16011
© All rights reserved © 2025
error: Content is protected !!