শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
মুকসুদপুর ও কোটালীপাড়ায় টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে শিক্ষা কার্যক্রম চালুর লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদন্ড কাশিয়ানীতে শিশু অপহরণ ও হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন নড়াইলে আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার গোপালগঞ্জে নজরুল বর্ষ উদযাপন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ইফা কর্মকর্তা কল্যাণ অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ নড়াইলের পানিপাড়ায় দেশের প্রথম ভাসমান গলফ ড্রাইভিং রেঞ্জ নির্মাণের কাজ শুরু আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে গোপালগঞ্জে কোনো মিছিল-সমাবেশ হয়নি, গ্রেফতার ৬ গোপালগঞ্জে শান্তি-শৃঙ্খলা উন্নয়নে যুবদের ভূমিকা বিষয়ক জনসচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত

গোপালগঞ্জে সহিংসতা: এনসিপির সভাস্থল সহ বিভিন্ন স্থাপনা পরিদর্শন দুই উপদেষ্টার

  • Update Time : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫, ৭.৫৬ এএম
  • ৪৪৩ Time View

রাজিয়া সুলতানাঃ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জে দফায় দফায় সংঘর্ষ ও হামলায় ক্ষতিগ্রস্ত স্থাপনাসহ বিভিন্ন স্থান পরিদর্শন করেছেন দুই উপদেষ্টা।

মঙ্গলবার (২২ জুলাই) সকাল সাড়ে ১০টায় সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান প্রথমে ক্ষতিগ্রস্ত জেলা কারাগার পরিদর্শন করেন। এসময় কারা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন এবং খোঁজখবর নেন তারা।

পরে ভাঙচুর হওয়া ‘জুলাই শহীদদের’ স্মৃতিস্তম্ভ নির্মাণ এলাকা, শহরের গুরুত্বপূর্ণ স্থান এবং এনসিপির পূর্ব নির্ধারিত সভাস্থল পৌর পার্ক এলাকা ঘুরে দেখেন।

এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আবদুল হাফিজ, মন্ত্রী পরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ, আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল মোতাহের হোসেন, ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী, গোপালগঞ্জের জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলার তানিয়া জামান, গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইইএনও) এম রকিবুল হাসান ও দুই মন্ত্রণালয়ের পদস্থ কর্মকর্তাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এরপর দুই উপদেষ্টা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রশাসন ও পুলিশের সাথে সভা ও দুুপুরে দুই উপদেষ্টা স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bartamangopalganj_16011
© All rights reserved © 2025
error: Content is protected !!