শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জ অগ্নিবীণা শিল্প ও সাহিত্য সংসদের সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফা জি.এম, সম্পাদক কাজী শরিফুজ্জামান গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খানের জানাজা সম্পন্ন টুঙ্গিপাড়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫ কাশিয়ানী রেলস্টেশন থেকে মনির শেখ (২৪) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মারা গেলেন নির্মাতা মারুফ হোসেন সজীব শুভ ১১তম জন্মদিন নুসরাত জাহান মানবপাচারকারীদের খপ্পরে পড়ে সর্বস্বান্ত জনি, দেশে ফিরেও অনিশ্চিত ভবিষ্যৎ মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৩ জন নিহত আহত ৩০ মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৩ জন নিহত আহত ৩০ গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের উদ্বোধন

গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে শিক্ষা সমাপনী অনুষ্ঠানে ছয়টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

  • Update Time : বুধবার, ৩০ জুলাই, ২০২৫, ৮.৩০ এএম
  • ৫১৮ Time View

গোপালগঞ্জ প্রতিনিধি:
ছয়টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের অংশগ্রহণে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) আজ অনুষ্ঠিত হয়েছে ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের শিক্ষা সমাপনী অনুষ্ঠান ‘নবনীতক-৯’।

আজ বুধবার (৩১ জুলাই) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের উন্মুক্ত মঞ্চে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী; কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী; পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম; রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান; পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. আব্দুল আওয়াল; খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নাজমুল আহসান ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মুসলেহ উদ্দিন আহমেদ। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. মো. সোহেল হাসান।

২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষা সমাপনী অনুষ্ঠান উপলক্ষে এক মনোজ্ঞ ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে।

এর আগে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষা সমাপনী অনুষ্ঠান উপলক্ষে অংশগ্রহণকারী সবাইকে কিছু নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনা হলো মোটরসাইকেলসহ সকল যানবাহনের বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ; বিশ্ববিদ্যালয়-সংলগ্ন সামনের রাস্তা, মেইন গেট, হল গেট, মন্দির গেট, লেকপাড়ের কাঠের পুল এবং একাডেমিক ভবনের দক্ষিণ গেট পুলিশ পাহারায় থাকবে; বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে প্রবেশের জন্য অবশ্যই শিক্ষার্থীদের স্টুডেন্ট আইডি কার্ড, লাইব্রেরি কার্ড অথবা বিভাগের প্রত্যয়নপত্র সঙ্গে রাখতে হবে। শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পরিবারবর্গ এবং অতিথিদের জন্য বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখা থেকে প্রত্যয়নপত্র সংগ্রহ করতে হবে; একাডেমিক ভবনের দক্ষিণ গেট দিয়ে ছেলেমেয়েরা পৃথক দুই লাইনে অনুষ্ঠানস্থলে প্রবেশ করবে। প্রবেশের সময় অবশ্যই আইডি কার্ড, লাইব্রেরি কার্ড অথবা প্রত্যয়নপত্র প্রদর্শন করতে হবে; দ্বিতীয় তলার উপরে কেউ উঠতে পারবে না। বাঁশ দিয়ে দ্বিতীয় তলার চারটি সিঁড়ি সম্পূর্ণরূপে বন্ধ থাকবে; দক্ষিণ-পূর্ব কর্নারের প্রথম ও দ্বিতীয় তলার বাথরুম শুধু মেয়ে শিক্ষার্থীদের ব্যবহারের জন্য নির্ধারিত থাকবে; একাডেমিক ভবনের উত্তর গেট রাত ৯টার পর শুধু বাহির হওয়ার জন্য খোলা থাকবে; বিশ্ববিদ্যালয় চত্বর ও একাডেমিক ভবনের অভ্যন্তরে ধূমপান ও নেশাজাতীয় দ্রব্য বহন ও সেবন সম্পূর্ণরূপে নিষিদ্ধ। কেউ মাদকাসক্ত অবস্থায় ধরা পড়লে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিধি অনুযায়ী সর্বোচ্চ শাস্তি প্রদান করা হবে ও নির্ধারিত ঘেরাবেষ্টিত (ফেন্স) এলাকায় শুধুমাত্র নবম ব্যাচের রেজিস্টার্ড শিক্ষার্থীরা অবস্থান করতে পারবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bartamangopalganj_16011
© All rights reserved © 2025
error: Content is protected !!