মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জে ঈদ ঘিরে চুরির আতঙ্ক: পাড়া-মহল্লায় বাড়ছে কিশোর গ্যাং ও ছিনতাইকারীর তৎপরতা জ্বালানি সংকটের অজুহাতে গোপালগঞ্জে রড-সিমেন্টের দাম আকাশচুম্বী নারী ও কন্যার অধিকার সুরক্ষায় গোপালগঞ্জ পৌরসভার বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা কোটালীপাড়ায় বিএনপি নেতা আলামিনের বিরুদ্ধে একাধিক গাছ কেটে নেওয়ার অভিযোগ। গোপালগঞ্জের কোটালীপাড়া সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত। গোপালগঞ্জে শরিফ ফার্নিচারের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গোপালগঞ্জে তীব্র জ্বালানি তেলের সংকট, বিপাকে পরিবহন ও জরুরি সেবা গোপালগঞ্জে জামায়াতের উদ্যোগে সাংবাদিকদের সম্মানে আলোচনা ও ইফতার মাহফিল গোপালগঞ্জে ট্যালেন্টপুলে বৃত্তি পেল নুসরাত, স্বপ্ন ডাক্তার হওয়ার গোপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা’ অনুষ্ঠিত

“কালের কন্ঠে”-র কোটালীপাড়া প্রতিনিধিকে মারধর

  • Update Time : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫, ৭.০৬ এএম
  • ২১৫ Time View

গোপালগঞ্জ রিপোর্টঃ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় সংবাদ প্রকাশের জেরে “কালের কণ্ঠ”-এর উপজেলা প্রতিনিধি মিজানুর রহমান বুলুর ওপর দুর্বৃত্তরা হামলা চালিয়ে আহত করেছে।

আজ মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে উপজেলা সদরের পৌর মার্কেট এলাকার বড় ব্রিজের সামনে এ ঘটনা ঘটে।

আহত মিজানুর রহমানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে। তিনি কোটালীপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১০ আগস্ট কালের কণ্ঠ অনলাইনে কোটালীপাড়া উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের অফিস সহকারী মো. বাহাউদ্দিন দাড়িয়ার বিরুদ্ধে একাধিক নারীর সঙ্গে প্রতারণার অভিযোগ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। ওই ঘটনার জেরে আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে কোটালীপাড়া পৌর মার্কেটের বড় ব্রিজ এলাকায় সাংবাদিক মিজানুর রহমান ও যুগান্তরের প্রতিনিধি মেহেদী হাসানাতের গতিরোধ করে দুর্বৃত্তরা।

এ সময় মহিলা বিষয়ক অধিদপ্তরের অফিস সহকারী মোঃ বাহাদ্দিন দাড়িয়া, চিতশী গ্রামের বারেক হাওলাদারের ছেলে ও বিএনপি নেতা বাসার হাওলাদার বাচ্চু, মুনসুর হাওলাদারের ছেলে মুরগী বিক্রেতা মোঃ আজিজুল হক হাওলাদার এবং আঃ রশিদ হাওলাদারের ছেলে ও বিএনপি নেতা মানিকুজ্জামান হাওলাদার সাংবাদিক মিজানুর রহমানকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে। এছাড়া তারা অকথ্য গালি-গালাজ ও প্রাণনাশের হুমকি দেয়। এসময় হামলাকারীরা তার পকেট থেকে নগদ ৩০ হাজার টাকা এবং একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

এ ঘটনায় গোপালগঞ্জে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা তীব্র নিন্দা জানিয়ে দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাফিজুর রহমান বলেন, আমরা অভিযোগ পেয়েছি। দ্রুত আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bartamangopalganj_16011
© All rights reserved © 2025