রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জ অগ্নিবীণা শিল্প ও সাহিত্য সংসদের সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফা জি.এম, সম্পাদক কাজী শরিফুজ্জামান গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খানের জানাজা সম্পন্ন টুঙ্গিপাড়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫ কাশিয়ানী রেলস্টেশন থেকে মনির শেখ (২৪) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মারা গেলেন নির্মাতা মারুফ হোসেন সজীব শুভ ১১তম জন্মদিন নুসরাত জাহান মানবপাচারকারীদের খপ্পরে পড়ে সর্বস্বান্ত জনি, দেশে ফিরেও অনিশ্চিত ভবিষ্যৎ মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৩ জন নিহত আহত ৩০ মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৩ জন নিহত আহত ৩০ গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের উদ্বোধন

নারী ও কন্যার অধিকার সুরক্ষায় গোপালগঞ্জ পৌরসভার বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

  • Update Time : রবিবার, ৮ মার্চ, ২০২৬, ১.৪৭ পিএম
  • ৩৮৮ Time View

 

শেখ ফরিদ আহমেদ,গোপালগঞ্জ:

“আজকের পদক্ষেপ আগামী ন্যায় বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ রবিবার সকাল ১০টায় গোপালগঞ্জ পৌরসভা প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পৌর সম্মেলন কক্ষে এসে আলোচনা সভায় মিলিত হয়। ইমপ্রুভিং আরবান গভর্নেজ এন্ড ইনফ্রাকচার প্রোজেক্ট (IUGIP) সকল সদস্যা ও কর্মকর্তাদের ও পৌর কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতি অনুষ্ঠানটি বর্ণাঢ্য হয়ে ওঠে ।
গোপালগঞ্জ পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা জুলফিকার আলী মোল্লার নেতৃত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ১ নং ক্লাস্টার সভাপতি মনিতাজ বেগম। বক্তব্যে তিনি বলেন, “নারীর অধিকার কেবল কাগুজে দলিলে সীমাবদ্ধ থাকলে চলবে না; বরং সমাজ ও পরিবারে এর প্রতিফলন ঘটাতে হবে। আজকের কন্যা শিশুরাই আগামীর ভবিষ্যৎ, তাই তাদের সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব।” তিনি আরও উল্লেখ করেন যে, নারীরা এগিয়ে গেলে দেশ ও দশের উন্নতি ত্বরান্বিত হয়।
আলোচনা সভার সভাপতিত্ব করেন সমাজ উন্নয়ন কর্মকর্তা জুলফিকার আলী মোল্লা। সভাপতির বক্তব্যে তিনি নারীর ক্ষমতায়ন ও অধিকার আদায়ের সংগ্রামে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানের শেষ পর্যায়ে তিনি বলেন, “পবিত্র রমজান মাস। সিয়াম সাধনার এই মাসে আমাদের নৈতিক মূল্যবোধ জাগ্রত করতে হবে এবং একে অপরের অধিকারের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে।” পবিত্র রমজানের পবিত্রতা রক্ষা ও সম্প্রীতির বার্তা দিয়ে তিনি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। উক্ত র‍্যালি ও আলোচনা সভায় পৌরসভার বিভিন্ন স্তরের কর্মকর্তা, মহিলা টাউন ফেডারেশনের সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bartamangopalganj_16011
© All rights reserved © 2025
error: Content is protected !!