শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জ অগ্নিবীণা শিল্প ও সাহিত্য সংসদের সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফা জি.এম, সম্পাদক কাজী শরিফুজ্জামান গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খানের জানাজা সম্পন্ন টুঙ্গিপাড়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫ কাশিয়ানী রেলস্টেশন থেকে মনির শেখ (২৪) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মারা গেলেন নির্মাতা মারুফ হোসেন সজীব শুভ ১১তম জন্মদিন নুসরাত জাহান মানবপাচারকারীদের খপ্পরে পড়ে সর্বস্বান্ত জনি, দেশে ফিরেও অনিশ্চিত ভবিষ্যৎ মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৩ জন নিহত আহত ৩০ মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৩ জন নিহত আহত ৩০ গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের উদ্বোধন

গোপালগঞ্জে দুই ভূয়া সাংবাদিক আটক

  • Update Time : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫, ১.০৮ পিএম
  • ৪১৩ Time View

নিজস্ব প্রতিবেদকঃ

গোপালগঞ্জে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুই প্রতারককে আটক করেছে সেনাবাহিনী।

আজ দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া মোড় থেকে তাদেরকে আটক করা হয়। সেনাবাহিনীর গোপালগঞ্জ ঘোনাপাড়া ক্যাম্প থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সূত্র জানায় সেনাবাহিনীর গোয়েন্দা তথ্য ও সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে টুঙ্গিপাড়া উপজেলার নীলফা গ্রামের সোলাইমান শেখ-এর ছেলে মো: মনিরুল ও সদর উপজেলার চর বয়রা গ্রামের বালা শেখের ছেলে আ:হাকিম কে ঘোনাপাড়া বাজার এলাকায় কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি করার সময় হাতেনাতে আটক করে সেনাবাহিনী।

আটক আব্দুল হাকিম চর বয়রা এলাকায় একটি মসজিদে ইমামতি করেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে। ভুক্তভোগী ব্যবসায়ীরা জানান তারা বিভিন্ন সময় এ সকল ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে মোবাইল কোর্টের ভয় দেখিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে টাকা দাবি করে। এছাড়াও ওখানকার রেস্টুরেন্টে খাওয়ার সময় অনেকের ছবি তুলে ব্লাকমেইল করে অর্থ হাতানোর চেষ্টা করে।

এছাড়া বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, এরকম ভূয়া সাংবাদিক পুরো জেলায় ছড়িয়ে পড়েছে।

আটকের পরে ওই দুই প্রতারককে গোপালগঞ্জ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bartamangopalganj_16011
© All rights reserved © 2025
error: Content is protected !!