মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের উদ্বোধন গোপালগঞ্জে ধানক্ষেতে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বাপ-ছেলের মৃত্যু গোপালগঞ্জে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন গোপালগঞ্জে গ্রীন ফোর্স বাংলাদেশের সেমিনার গোপালগঞ্জে নৌযান শুমারি ২০২৬-এর উদ্বোধন ও র‍্যালি গোপালগঞ্জে পদোন্নতির দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন মাঠ প্রশাসনের কর্মকর্তারা তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনের কাছ তিন দফা দাবি পেশ করেছে বাংলাদেশ আঞ্চলিক সংবাদপত্র পরিষদ (বিএএসপি)’র নেতৃবৃন্দ। গোপালগঞ্জে নৌযান শুমারি ২০২৬-এর উদ্বোধন ও র‍্যালি গোপালগঞ্জে নৌযান শুমারি ২০২৬-এর উদ্বোধন ও র‍্যালি গোপালগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২৫

গোপালগঞ্জে বেগম রোকেয়া দিবস পালিত: ৫ জন শ্রেষ্ঠ অদম্য নারীকে সংবর্ধনা

  • Update Time : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ৮.২০ এএম
  • ৪২০ Time View

নিজস্ব প্রতিবেদক :
“নারী ও কন্যার প্রতি সহিংসতা রোধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি” এই প্রতিপাদ্য নিয়ে গোপালগঞ্জে যথাযথ মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ‘বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে।

দেশের নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে জেলার ৫ জন শ্রেষ্ঠ ‘অদম্য নারী’কে সংবর্ধনা প্রদান করা হয়।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টায় গোপালগঞ্জ জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ স্বচ্ছতায় “অদম্য নারী পুরস্কার” শীর্ষক এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর।

 

গোপালগঞ্জ মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক লাখসানা লাকী’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মো: আরিফ-উজ-জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ।

প্রধান অতিথি জেলা প্রশাসক মো:আরিফ-উজ-জামান বলেন, বেগম রোকেয়া তাঁর লেখনী ও কর্মের মাধ্যমে বাংলার নারীদের অধিকার আদায়ে ও সমাজে প্রতিষ্ঠিত হতে উৎসাহিত করেছেন। তাঁর আদর্শকে সামনে রেখে সরকার নারীর ক্ষমতায়ন এবং সমাজের সর্বস্তরে নারীদের সম-অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে। তিনি সংবর্ধনাপ্রাপ্ত অদম্য নারীদের সমাজের জন্য অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করে তাদের অভিনন্দন জানান।

বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ বলেন, নারীর প্রতি সুস্পষ্ট ইসলামের বাণীর উদ্ধৃতি দিয়ে নারীর অধিকার সমুন্নত রাখতে নির্দেশনা আলোকে যৌক্তিক মর্যাদা দানে সমাজের সবাইকে সচেতন হতে হবে। বাল্য বিবাহ বন্ধ করুন। ছেলে ও মেয়ে সন্তানদের সম নিরিখেই দেখুন। পুরুষ কখনোই তার স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিবাহ ধর্মীয় আইন ও প্রচলিত আইনে পারে না।

সভাপতির বক্তব্যে লাখসানা লাকী বলেন, মহিলা বিষয়ক অধিদপ্তর নারী অধিকার প্রতিষ্ঠা ও নির্যাতন প্রতিরোধে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নারীকে স্বাবলম্বী করার জন্য অধিদপ্তর বিভিন্ন কর্মসূচি করে যাচ্ছে। নারীদের প্রতি সহিংসতা ও বৈষম্য দূর করে একটি সমতাপূর্ণ সমাজ গড়তে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

অনুষ্ঠানে সফল জননী, শিক্ষা ও চাকরিতে সাফল্য, সমাজ উন্নয়নে অবদান, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু এবং অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী মোট পাঁচজন শ্রেষ্ঠ অদম্য নারীকে পুরস্কার ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এতে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন নারী সংগঠনের নেত্রী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bartamangopalganj_16011
© All rights reserved © 2025
error: Content is protected !!