সোমবার, ০১ জুন ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম
টুঙ্গিপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু: হত্যাকাণ্ডের অভিযোগ, লাশ মর্গে ৮ ঘণ্টাতেই বর্জ্যমুক্ত গোপালগঞ্জ পৌরসভা গোপালগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপন গোপালগঞ্জে যাত্রীবাহী বাস মাইক্রোবাস, ও প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে নিহত ১ আহত  ৪৫ ঢাকা-খুলনা মহাসড়কে ট্রাক থেকে চাঁদা তুলতে গিয়ে যুবকের মৃত্যু গোপালগঞ্জে নারীসহ দুই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার গোপালগঞ্জে ৬০ মৎস্যজীবীর মাঝে গরু বিতরণ করলেন এমপি ডা. কে এম বাবর মার্সেলের ডিজিটাল ক্যাম্পেইনে ২৪ হাজার টাকার ফ্রিজ কিনে ৫০ হাজার টাকার ক্যাশ ভাউচার পেলেন গোপালগঞ্জের সাহাবুদ্দিন ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর খবর সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা: গোপালগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালের সব পজিটিভ নিউজ বয়কটের ঘোষণা গোপালগঞ্জে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং

হাদীর ওপর গুলির ঘটনায় গোপালগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল

  • Update Time : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ৭.৩৮ এএম
  • ৩০৯ Time View

নিজস্ব প্রতিবেদকঃ

হাদীর ওপর গুলির ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে গোপালগঞ্জ জেলা  বিএনপি।

আজ শনিবার দুপুরে গোপালগঞ্জ শহরের বড় বাজারে অবস্থিত জেলা বিএনপির কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে যমুনা ব্যাংকের সামনে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক শরিফ রফিকুজ্জামান, অ্যাডভোকেট তৌফিক, ডা. কে এম বাবর, আজিজুর রহমান বেনা, সিকদার শহিদুল ইসলাম লেলিন, শেখ হাসিবুর রহমান, রিয়াজ উদ্দিন লিপটন, রাশেদুজ্জামান পলাশ, সাজ্জাদ হোসেন হীরা, সাইফুল ইসলামসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, আসন্ন নির্বাচনকে বানচাল করতে একটি বড় ধরনের ষড়যন্ত্র চলছে। সেই ষড়যন্ত্রের অংশ হিসেবেই হাদীর ওপর গুলি চালানো হয়েছে। তারা এ ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বক্তারা আরও বলেন, এ ধরনের হামলা গণতন্ত্র ও শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশের জন্য হুমকিস্বরূপ। অবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bartamangopalganj_16011
© All rights reserved © 2025
error: Content is protected !!