শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জ অগ্নিবীণা শিল্প ও সাহিত্য সংসদের সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফা জি.এম, সম্পাদক কাজী শরিফুজ্জামান গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খানের জানাজা সম্পন্ন টুঙ্গিপাড়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫ কাশিয়ানী রেলস্টেশন থেকে মনির শেখ (২৪) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মারা গেলেন নির্মাতা মারুফ হোসেন সজীব শুভ ১১তম জন্মদিন নুসরাত জাহান মানবপাচারকারীদের খপ্পরে পড়ে সর্বস্বান্ত জনি, দেশে ফিরেও অনিশ্চিত ভবিষ্যৎ মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৩ জন নিহত আহত ৩০ মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৩ জন নিহত আহত ৩০ গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের উদ্বোধন

শাহীন স্কুল এন্ড ক্যাডেট কোচিং গোপালগঞ্জ শাখায় SEF ফাউন্ডেশন বৃত্তি ও বার্ষিক পরীক্ষার পুরস্কার বিতরণ

  • Update Time : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫, ১২.৩৬ পিএম
  • ৭৮৫ Time View

মো: আল-ইমরান সুমনঃ
সরাসরি টাঙ্গাইল হতে পরিচালিত শাহীন স্কুল এন্ড ক্যাডেট কোচিং গোপালগঞ্জ শাখায় SEF ফাউন্ডেশন বৃত্তি-২০২৫, বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৮ ডিসেম্বর) সকালে গোহাটা ব্রীজ সংলগ্ন গোপালগঞ্জ শাহীন স্কুল এন্ড ক্যাডেট কোচিং গোপালগঞ্জ শাখায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শাহীন স্কুল এন্ড ক্যাডেট কোচিং গোপালগঞ্জ শাখার পরিচালক মো: আমিনুল ইসলাম (আমিন) এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহীন শিক্ষা পরিবারের নির্বাহী পরিচালক মুহাম্মদ আনোয়ার হোসেন আসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জামাল হোসেন গাজী, লাবনী রায়, কোটালীপাড়া সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার বাসুদেব বিশ্বাস, সদর উপজেলার পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অর্চনা রায়, ব্যবস্থাপনায় ছিলেন, গোপালগঞ্জ শাহীন স্কুল এন্ড ক্যাডেট কোচিং গোপালগঞ্জ শাখার পরিচালক ও অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান (ফরহাদ)।
SEF ফাউন্ডেশন বৃত্তি-২০২৫ পরীক্ষায় প্রথম স্থান অধিকারী শিক্ষার্থীকে নগদ ১০ হাজার, দ্বিতীয় ৬ হাজার ও তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীকে ৪ হাজার টাকা পুরস্কার প্রদান করা হয়।

৬৯৭ জন পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীদের মধ্যে গোপালগঞ্জ শাখার ১৩৯ জন মেধাবী শিক্ষার্থীদের ২০২৬ সনে প্রথম থেকে দশম অধিকার অর্জনকারীদের নগদ টাকার স্কলারশীপ, সার্টিফিকেট ও ক্রেস্ট দেওয়া হয়, বাকী শিক্ষার্থীদের সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া তাদের জন্য ৫০ শতাংশ ছাড়ে গোপালগঞ্জ শাহীন ক্যাডেট কোচিং এ ভর্তি হওয়ার সুযোগ এবং মাসিক বৃত্তি পাওয়ার সুযোগ রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bartamangopalganj_16011
© All rights reserved © 2025
error: Content is protected !!