শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জব ফেয়ার উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত গোপালগঞ্জে ছেলের ধাক্কায় বৃদ্ধা মায়ের মৃত্যু গোপালগঞ্জ সাংবাদিক ক্লাবের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: সভাপতি মোস্তফা জামান, সম্পাদক রহমান মাহামুদ গোপালগঞ্জকে মাদক ও চাঁদাবাজিমুক্ত করার আহ্বান জানালেন এমপি ডা. কে এম বাবর গোপালগঞ্জে চৈত্র শেষে কুয়াশার চাদর কালিয়ায় বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে ভোজ্য তেল সংকটের প্রতিবাদে ক্যাব এর মানববন্ধন গোপালগঞ্জে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনার হজ যাত্রীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত গোপালগঞ্জ সদর উপজেলায় অনূর্ধ্ব ১৭ ফুটবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন সাংবাদিকতার স্বকৃত সোপান শেখ মোস্তফা জামান

সুজনের উদ্যোগে গোপালগঞ্জে সুন্দর নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ বিষয়ে গোলটেবিল বৈঠক

  • Update Time : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ১১.১০ এএম
  • ২৯১ Time View

 

গোপালগঞ্জ প্রতিনিধি:
সুজন–সুশাসনের জন্য নাগরিক, গোপালগঞ্জ জেলা কমিটির উদ্যোগে সুন্দর নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ: নাগরিক ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টায় গোপালগঞ্জ কলেজ রোডের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজন গোপালগঞ্জ জেলা কমিটির সভাপতি রাবিন্দ্রনাথ অধিকারী। বিশেষ অতিথি ছিলেন খুলনা বিভাগীয় সমন্বয়ক  রন্জু   বিশ্বাস। এ ছাড়া উপস্থিত ছিলেন সুজনের সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ, সহসভাপতি মো. মাহবুব আলম ও শিপরা বিশ্বাস, বর্তমান গোপালগঞ্জ পত্রিকার সম্পাদক শেখ মোস্তফা জামানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক, মুক্তিযোদ্ধা ও সমাজসেবকরা।
এতে স্বাগতম বক্তব্য রাখেন ডা: সিদ্ধেশ্বর মজুমদার।

বৈঠকে জানানো হয়, আসন্ন নির্বাচন উপলক্ষে সুজনের সদস্য ফরমান আহমেদ রিংকু, সুব্রত ভট্টাচার্য, শহিদুল ইসলাম ও শেখ ইসমাইল হক রিংকু যশোর থেকে প্রশিক্ষণ গ্রহণ করেছে। তারা গোপালগঞ্জে নির্বাচনী পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন।

বক্তারা বলেন, সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের প্রধান রক্ষাকবচ। গণতন্ত্রকে শক্তিশালী করতে সুষ্ঠু নির্বাচন অপরিহার্য। নাগরিক সমাজের সক্রিয় অংশগ্রহণ, নিরপেক্ষ পর্যবেক্ষণ এবং জবাবদিহিমূলক প্রক্রিয়ার মাধ্যমে গণতান্ত্রিক উত্তরণ নিশ্চিত করা সম্ভব। বৈঠকে এ লক্ষ্যে করণীয় ও নাগরিক ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bartamangopalganj_16011
© All rights reserved © 2025
error: Content is protected !!