মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের উদ্বোধন গোপালগঞ্জে ধানক্ষেতে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বাপ-ছেলের মৃত্যু গোপালগঞ্জে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন গোপালগঞ্জে গ্রীন ফোর্স বাংলাদেশের সেমিনার গোপালগঞ্জে নৌযান শুমারি ২০২৬-এর উদ্বোধন ও র‍্যালি গোপালগঞ্জে পদোন্নতির দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন মাঠ প্রশাসনের কর্মকর্তারা তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনের কাছ তিন দফা দাবি পেশ করেছে বাংলাদেশ আঞ্চলিক সংবাদপত্র পরিষদ (বিএএসপি)’র নেতৃবৃন্দ। গোপালগঞ্জে নৌযান শুমারি ২০২৬-এর উদ্বোধন ও র‍্যালি গোপালগঞ্জে নৌযান শুমারি ২০২৬-এর উদ্বোধন ও র‍্যালি গোপালগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২৫

গোপালগঞ্জে দুটি বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত-৩০

  • Update Time : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ২.৩৪ পিএম
  • ১৬৭ Time View

রাজিয়া সুলতানা:
গোপালগঞ্জে দুটি বাস ও ট্রাকের মধ্যে ত্রিমুখী সংঘর্ষে এক যাত্রী নুর হোসেন(২১)নামে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ৩০ জন। নিহত নুর হোসেন কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার সোদার গ্রামের আজহারউদ্দিনের ছেলে।

মঙ্গলবার বিকাল সোয়া চারটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার চেচানিয়াকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানায়, ঢাকাগামী সুন্দরবন পরিবহনের একটি বাস জিএমএস পরিবহনের বাসকে ওভারটেক করতে যায়। এ সময় বিপরীত দিক অপর একটি ট্রাক চলে আসলে সংঘর্ষ ঘটে। এতে বাস দুটি মহাসড়কের খাদে পড়ে যায় ও ট্রাকের পিছনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এ ঘটনায় দুই বাসে থাকা অন্তত ৩০ জন যাত্রী আহত আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ ও গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করে। জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়।

দূর্ঘটনায় আহতদের মধ্যে ২৬ জনের পরিচয় পাওয়া গেছে। তাঁদের মধ্যে ৯ জন গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এবং ১৭ জন গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিতসাধীন রয়েছেন।বাকীরা বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নিয়েছে। তিন জনের অবস্থা আশংকাজনক বলে জানাগেছে।

এ সময় খুলনা থেকে ঢাকা যাচ্ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ফকির মাহাবুব আনাম। তিনি ঘটনাস্থল পরিদর্শন করে বলেন এ সকল দুর্ঘটনার মূল কারণ হচ্ছে সচেতনতার অভাব, সকলকে ধৈর্য ধরে গাড়ি চালাতে হবে, বেপরোয়া গাড়ি চালানোর কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে পুলিশ আমাকে জানিয়েছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bartamangopalganj_16011
© All rights reserved © 2025
error: Content is protected !!