গোপালগঞ্জ :
গোপালগঞ্জ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসক মো: আরিফ উজ জামান এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় নবাগত জেলা প্রশাসক আরিফ উজ জামান বলেন, আমি বিশ্বাস করি প্রশাসন ও গণমাধ্যম একসাথে কাজ করলে জেলার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে। উন্নয়নমূলক কার্যক্রমের পাশাপাশি সামাজিক সমস্যা, অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধেও সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। আমি চাই, আপনারা দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে প্রশাসনের সহায়ক শক্তি হিসেবে কাজ করবেন।
সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)এস এম তারেক সুলতান, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা অমিত দেব নাথ সহ জেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ।
Leave a Reply