বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জে নৌযান শুমারি উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে এমইপি গ্রুপের উদ্যোগে ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে চাঁদাবাজি, সন্ত্রাস ও টেন্ডারবাজির স্থান হবে না: এমপি ডা. কে এম বাবর গোপালগঞ্জ আদালতে বিচারকের পেপার ওয়েটের আঘাতে নারী আইনজীবী আহতের অভিযোগ আমেরিকা প্রবাসী দুই শিশুর হাতেই অরুনিমা রিসোর্টে ‘দ্বীপকুঞ্জ’-এর শুভ উদ্বোধন গোপালগঞ্জে এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত মুকসুদপুর ও কোটালীপাড়ায় টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে শিক্ষা কার্যক্রম চালুর লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদন্ড কাশিয়ানীতে শিশু অপহরণ ও হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন নড়াইলে আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার

গোপালগঞ্জে নৌযান শুমারি উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

  • Update Time : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৯.৪৫ এএম
  • ৩২ Time View

 

নিজস্ব প্রতিবেদক:

গোপালগঞ্জ জেলা পরিসংখ্যান অফিসের উদ্যোগে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো  ও নৌপরিবহন অধিদপ্তরের যৌথ আয়োজনে নৌযান শুমারি-২০২৬ উপলক্ষে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের স্বচ্ছতা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শোভন সরকার।

সভায় জেলা পরিসংখ্যান অফিসের উপপরিচালক মোহাম্মদ আবু হাসনাইনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ও নৌপরিবহন অধিদপ্তরের যৌথ উদ্যোগে প্রথমবারের মতো দেশব্যাপী নৌযান শুমারি পরিচালিত হতে যাচ্ছে। দেশের সমুদ্রগামী, উপকূলীয় ও অভ্যন্তরীণ জলসীমায় চলাচলকারী সব ইঞ্জিনচালিত নৌযানের একটি বস্তুনিষ্ঠ ও নির্ভরযোগ্য তথ্যভান্ডার (ডাটাবেজ) প্রণয়নের লক্ষ্যে এ শুমারি পরিচালনা করা হবে।

এ উপলক্ষে আগামী ২০ থেকে ২৯ আগস্ট পর্যন্ত সারাদেশে মূল তথ্য সংগ্রহ কার্যক্রম পরিচালিত হবে। সভায় শুমারির উদ্দেশ্য, কার্যক্রমের গুরুত্ব এবং সফল বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bartamangopalganj_16011
© All rights reserved © 2025
error: Content is protected !!