শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জ অগ্নিবীণা শিল্প ও সাহিত্য সংসদের সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফা জি.এম, সম্পাদক কাজী শরিফুজ্জামান গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খানের জানাজা সম্পন্ন টুঙ্গিপাড়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫ কাশিয়ানী রেলস্টেশন থেকে মনির শেখ (২৪) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মারা গেলেন নির্মাতা মারুফ হোসেন সজীব শুভ ১১তম জন্মদিন নুসরাত জাহান মানবপাচারকারীদের খপ্পরে পড়ে সর্বস্বান্ত জনি, দেশে ফিরেও অনিশ্চিত ভবিষ্যৎ মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৩ জন নিহত আহত ৩০ মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৩ জন নিহত আহত ৩০ গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের উদ্বোধন

গোপালগঞ্জে ১ লাখ ৭৬ হাজার ৫৬০ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল

  • Update Time : রবিবার, ২১ জুন, ২০২৬, ১১.৩৬ এএম
  • ২৩১ Time View
oplus_0

গোপালগঞ্জ প্রতিনিধি:
আসন্ন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে গোপালগঞ্জ জেলায় ৬ থেকে ৫৯ মাস বয়সী মোট ১ লাখ ৭৬ হাজার ৫৬০ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। আগামী ২৮ জুন এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে রোববার বিকেলে গোপালগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করে স্বাস্থ্য বিভাগ।
সভায় সিভিল সার্জন ডা. আবু সাঈদ মোহাম্মদ ফারুক জানান, জেলার ১ হাজার ৬৮৪টি কেন্দ্রের মাধ্যমে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। তিনি বলেন, ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি করে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
তিনি আরও বলেন, ভিটামিন ‘এ’ ক্যাপসুল শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং অপুষ্টিজনিত মৃত্যু প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই জেলার কোনো শিশু যেন এ কার্যক্রম থেকে বাদ না পড়ে, সে লক্ষ্যে সকলের সহযোগিতা প্রয়োজন।
ক্যাম্পেইন সফল করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন সিভিল সার্জন।
মতবিনিময় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শোভন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার মো. কাজী হুমায়ূন রশিদ এবং মেডিকেল অফিসার ডা. দিবাকর বিশ্বাসসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bartamangopalganj_16011
© All rights reserved © 2025
error: Content is protected !!