শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জ অগ্নিবীণা শিল্প ও সাহিত্য সংসদের সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফা জি.এম, সম্পাদক কাজী শরিফুজ্জামান গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খানের জানাজা সম্পন্ন টুঙ্গিপাড়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫ কাশিয়ানী রেলস্টেশন থেকে মনির শেখ (২৪) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মারা গেলেন নির্মাতা মারুফ হোসেন সজীব শুভ ১১তম জন্মদিন নুসরাত জাহান মানবপাচারকারীদের খপ্পরে পড়ে সর্বস্বান্ত জনি, দেশে ফিরেও অনিশ্চিত ভবিষ্যৎ মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৩ জন নিহত আহত ৩০ মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৩ জন নিহত আহত ৩০ গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের উদ্বোধন

ঈদের দিনে  সিংগাতি গ্রামে আধিপত্য নিয়ে  দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত, ৩০

  • Update Time : শনিবার, ৭ জুন, ২০২৫, ৪.১৩ পিএম
  • ৪৮৪ Time View

 

 

গোপালগঞ্জ ।।

 

গ্রামের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঈদের দিনে বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার সিংগাতী  গ্রামে প্রতিপক্ষের হামলায় আজিজুল চৌধুরী নামে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ৩০ জন। স্থানীয় ও নিহতের পরিবারের লোকজন জানায়, সিংগাতী গ্রামের কাবুল চৌধুরী ও মাসুম চৌধুরীর মধ্যে এলাকার আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল, এ ঘটনার জের ধরে আজ সন্ধ্যায় দুপক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় মাসুম চৌধুরীর লোকজনের হামলায় কাবুল চৌধুরীর সমর্থক আজিজুল চোধুরী (৩৫) নামে এক যুবক নিহত হয়।  সংঘর্ষের ঘটনায় আহতদের গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে,  নিহতের লাশ গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।

পুলিশ জানায়, কাবুল চৌধুরী ও  মাসুম চৌধুরীর মধ্যে গ্রামের আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে বিরত চলে আসছিল। এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ হলে নিহত হয় এক জন , কমপক্ষে ৩০ জন আহত হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bartamangopalganj_16011
© All rights reserved © 2025
error: Content is protected !!