শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জব ফেয়ার উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত গোপালগঞ্জে ছেলের ধাক্কায় বৃদ্ধা মায়ের মৃত্যু গোপালগঞ্জ সাংবাদিক ক্লাবের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: সভাপতি মোস্তফা জামান, সম্পাদক রহমান মাহামুদ গোপালগঞ্জকে মাদক ও চাঁদাবাজিমুক্ত করার আহ্বান জানালেন এমপি ডা. কে এম বাবর গোপালগঞ্জে চৈত্র শেষে কুয়াশার চাদর কালিয়ায় বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে ভোজ্য তেল সংকটের প্রতিবাদে ক্যাব এর মানববন্ধন গোপালগঞ্জে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনার হজ যাত্রীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত গোপালগঞ্জ সদর উপজেলায় অনূর্ধ্ব ১৭ ফুটবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন সাংবাদিকতার স্বকৃত সোপান শেখ মোস্তফা জামান

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ১০।

  • Update Time : রবিবার, ২২ জুন, ২০২৫, ১২.০৬ পিএম
  • ৩৮০ Time View

গোপালগঞ্জ :

গোপালগঞ্জে আলাদা দুর্ঘটনায় তিনজন নিহত এবং ১০ জন আহত হয়েছেন। ঢাকা-খুলনা মহাসড়কে আজ রোববার দুপুরে কাশিয়ানীর উপজেলার টুকু বাজারে ও সকালে সদর উপজেলার গোপীনাথপুরে এসব দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন- গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি গ্রামের বৃদ্ধ সরোয়ার খা (৭০), একই উপজেলার মানিক লাল পালের ছেলে বিপুল পাল (৪০) ও সোহাগ পরিবহনের হেলপার ও খুলনার দৌলতপুরের মো. রাজা শেখের ছেলে মো. শাওন শেখ (২০)।
পুলিশ জানান, গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা একটি নসিমন গোপীনাথপুর এলাকায় পৌঁছালে ঢাকাগামী একটি কার্ভাড ভ্যান পেছন থেকে তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে নসিমনের যাত্রী বিপুল পাল মারা যান।
গোপীনাথপুর মহাসড়কের পাশে একটি ট্রাক পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় খুলনা থেকে ছেড়ে আসা সোহাগ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ট্রাকের পেছনে সাজোড়ে ধাক্কা দেয়। এতে বাসটির হেলপার মো. শাওন শেখ ঘটনাস্থলে মারা যান। এতে ১০জন আহত হন।
এ দিকে দুপুরের দিকে কাশিয়ানীর চাপতা এলাকার টুকু বাজারের কাছে মহা সড়কের রাস্তা পার হওয়ার সময় খুলানা থেকে ছেড়ে আসা ঢাকাগামী দ্রুত গতির হাসান ট্রাভেলসের একটি বাস সরোয়ার খাকে ঘটনাস্থলে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে কাশিয়ানী উপজেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। পুলিশ জানায়, হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো জব্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bartamangopalganj_16011
© All rights reserved © 2025
error: Content is protected !!