মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের উদ্বোধন গোপালগঞ্জে ধানক্ষেতে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বাপ-ছেলের মৃত্যু গোপালগঞ্জে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন গোপালগঞ্জে গ্রীন ফোর্স বাংলাদেশের সেমিনার গোপালগঞ্জে নৌযান শুমারি ২০২৬-এর উদ্বোধন ও র‍্যালি গোপালগঞ্জে পদোন্নতির দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন মাঠ প্রশাসনের কর্মকর্তারা তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনের কাছ তিন দফা দাবি পেশ করেছে বাংলাদেশ আঞ্চলিক সংবাদপত্র পরিষদ (বিএএসপি)’র নেতৃবৃন্দ। গোপালগঞ্জে নৌযান শুমারি ২০২৬-এর উদ্বোধন ও র‍্যালি গোপালগঞ্জে নৌযান শুমারি ২০২৬-এর উদ্বোধন ও র‍্যালি গোপালগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২৫

মুকসুদপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বিএনপি নেতা সেলিমুজ্জামান সেলিম

  • Update Time : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫, ১.৩৮ পিএম
  • ৩৬৩ Time View

কেএম আবু বক্কার :
বিএনপি সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতিতে বিশ্বাস করে। ধর্ম যার যার, উৎসব সবার। দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে সম্প্রীতির বাংলাদেশ। আগামী জাতীয় সংসদ নির্বাচনে (বিএনপি) খালেদা জিয়া ও তারেক রহমান মনোনীত প্রার্থীকেই ভোট দিবেন।

শনিবার (১৬ আগস্ট) গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিরপাড় ইউনিয়নের বানিয়ারচর সার্বজনীন কৃষ্ণকালী মন্দিরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু। এতে আরও বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পী, উপজেলা বিএনপির সহ-সভাপতি মুন্নু মুন্সী, মাহবুবুল আলম হিরু, চিন্তাহরন মণ্ডল, সাংগঠনিক সম্পাদক সাহিদুল ইসলাম সাহিদ, ননী গোপাল মণ্ডল, দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ুম শরীফসহো, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

পরবর্তীতে সেলিমুজ্জামান সেলিম তালবাড়ি সার্বজনীন কালী মন্দিরে আয়োজিত জন্মাষ্টমীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। এছাড়া তিনি মুকসুদপুর সদর, কমলাপুর বাসস্ট্যান্ড, বোয়ালিয়া, বালিয়াকান্দি, উজানী, কাশালিয়া, মহিষতলি ও জলিরপাড় এলাকায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bartamangopalganj_16011
© All rights reserved © 2025
error: Content is protected !!