শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম
মুকসুদপুর ও কোটালীপাড়ায় টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে শিক্ষা কার্যক্রম চালুর লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদন্ড কাশিয়ানীতে শিশু অপহরণ ও হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন নড়াইলে আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার গোপালগঞ্জে নজরুল বর্ষ উদযাপন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ইফা কর্মকর্তা কল্যাণ অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ নড়াইলের পানিপাড়ায় দেশের প্রথম ভাসমান গলফ ড্রাইভিং রেঞ্জ নির্মাণের কাজ শুরু আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে গোপালগঞ্জে কোনো মিছিল-সমাবেশ হয়নি, গ্রেফতার ৬ গোপালগঞ্জে শান্তি-শৃঙ্খলা উন্নয়নে যুবদের ভূমিকা বিষয়ক জনসচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত

মুকসুদপুরে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা বিএনপি

  • Update Time : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ৩.১৬ পিএম
  • ৩৩৪ Time View

গোপালগঞ্জ রিপোর্টঃ
গোপালগঞ্জে মুকসুদপুরে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা বিএনপি।

মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি মোঃ আব্দুস সালাম খান সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মুকসুদপুর কলেজ মোড় বাসস্ট্যান্ডে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) -এর কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি মোঃ আব্দুস সালাম খান, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাজু, মুকসুদপুর পৌর বিএনপির সভাপতি আবুল বশার বিশ্বাস (টুলটু) কে জড়িয়ে একটি টেলিভিশন ও একটি পত্রিকায় সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করেছে। যা মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত।

তিনি আরো বলেন, আমরা দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত আছি। আওয়ামীলীগ সরকারের শাসনামলে রাজনৈতিক কারণে একাধিক বারকারা বরণ করেছি। নেতৃবৃন্দরা আরও জানান, কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমের নেতৃত্বে মুকসুদপুর উপজেলায় বিএনপিকে সুসংগঠিত ও শক্তিশালী করতে তারা নিরলস ভাবে কাজ করে চলেছেন। ঠিক সেই সময় মুকসুদপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আহাজ্জাদ তাহসিন খিপু মিয়া গ্রামের মোনায়েম খান ও মোশারফ হোসেন’র জমির বিরোধকে কেন্দ্র করে রাজনৈতিক তকমা দিয়ে অপপ্রচার শুরু করেছেন। যা কেন্দ্রীয় নেতা সেলিমুজ্জামান সহ আমাদের ভাবমূর্তি নষ্ট করছে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাজু, মুকসুদপুর পৌর বিএনপির সভাপতি আবুল বশার বিশ্বাস (টুলটু), মুকসুদপুর পৌরসভার সাবেক মেয়র সাজ্জাদ করিম মন্টু সহ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আহাজ্জাদ তাহসিন খিপু মিয়া বিভ্রান্তিকর তথ্য সরবরাহ করে বিভ্রান্ত তৈরি করছেন।

সংবাদ সম্মেলনে শেষে প্রভাকরদি এলাকায় ঘটনাস্থল পরিদর্শন করেন মুকসুদপুর পৌরসভার সাবেক মেয়র সাজ্জাদ করিম মন্টু, মুকসুদপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও জাতীয় সাপ্তাহিক মধুমতি কন্ঠ পত্রিকার সম্পাদক শহিদুল ইসলাম, এনটিভি ও আমার দেশ পত্রিকার স্টার্ফ রিপোর্টার মাহবুবুর রহমান সারমাত, প্রথম আলো’র প্রতিনিধি নুতন শেখ, দৈনিক সমকাল ও বাংলা ভিশন টিভির প্রতিনিধি মনোজ সাহা, বৈশাখী টিভির প্রতিনিধি শেখ মোস্তফা জামান, এশিয়ান টিভির প্রতিনিধি তানভীর হাসান সৈকত, দৈনিক বাংলাদেশ সমাচার, দৈনিক ভোরের দর্পণ ও দি ডেইলি ইন্ডাস্ট্রি পত্রিকার নিজস্ব প্রতিনিধিকে এম সাইফুর রহমান, দৈনিক বাংলার জাগরন পত্রিকার শেখ ফরিদ আহমেদ, গোপালগঞ্জ জেলা ও মুকসুদপুর উপজেলায় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্টমিডিয়ায় কর্মরত বিপুল সংখ্যক গণমাধ্যম কর্মীবৃন্দ, মুকসুদপুর উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bartamangopalganj_16011
© All rights reserved © 2025
error: Content is protected !!