শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জব ফেয়ার উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত গোপালগঞ্জে ছেলের ধাক্কায় বৃদ্ধা মায়ের মৃত্যু গোপালগঞ্জ সাংবাদিক ক্লাবের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: সভাপতি মোস্তফা জামান, সম্পাদক রহমান মাহামুদ গোপালগঞ্জকে মাদক ও চাঁদাবাজিমুক্ত করার আহ্বান জানালেন এমপি ডা. কে এম বাবর গোপালগঞ্জে চৈত্র শেষে কুয়াশার চাদর কালিয়ায় বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে ভোজ্য তেল সংকটের প্রতিবাদে ক্যাব এর মানববন্ধন গোপালগঞ্জে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনার হজ যাত্রীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত গোপালগঞ্জ সদর উপজেলায় অনূর্ধ্ব ১৭ ফুটবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন সাংবাদিকতার স্বকৃত সোপান শেখ মোস্তফা জামান

গোপালগঞ্জে নিরিহ কোনো মানুষ হয়রানী হবে না: নবাগত পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ

  • Update Time : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ১২.২৩ পিএম
  • ২৫৬ Time View

নিজস্ব প্রতিবেদক:
গোপালগঞ্জে সদ্য যোগদানকৃত পুলিস সুপার মো. হাবীবুল্লাহ বলেছেন, “আমরা সবাই জনগণের সেবার দায়ে নিয়োজিত। নিরীহদের হয়রানি বন্ধ এবং দোষীদের যথাযথ বিচারের উদ্দেশ্যে সাজা নিশ্চিত করার প্রক্রিয়ায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।” কোনো অপরাধীই ছাড় পাবে না।

এছাড়া তিনি তার বক্তব্যে পুলিশ ও সাংবাদিকদের সম্পর্ক “বন্ধুত্বপূর্ণ ও আন্তরিকতার” হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

আজ সোমবার (৮ ডিসেম্বর ২০২৫) বিকাল ৩টায় পুলিশ সুপারের কার্যালয়ে গোপালগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভায় নবনিযুক্ত পুলিশ সুপার এসব কথা বলেন।

পুলিশ সুপার আরও বলেন, এসপি হাবীবুল্লাহ তাঁর পুলিশ বিভাগকে ‘হারাম মুক্ত’ রাখার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন এবং এ বিষয়ে সবার সহযোগিতা কামনা করেন। তিনি জেলা পুলিশের কার্যক্রম আরও স্বচ্ছ করতে একটি মিডিয়া সেল গঠনের আবশ্যকতা অনুভব করেন। এছাড়া, বিশেষ ঘটনাবলী সম্পর্কে নিয়মিত প্রেস ব্রিফিংয়ের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়ার কথা জানান। তিনি উপস্থিত সকলকে মাদক, চুরি, ছিনতাই, ইভটিজিং-এর মতো সামাজিক অপরাধ দমনে সক্রিয় হওয়ার অনুরোধ জানান। একই সঙ্গে, বিভিন্ন সরকারি দপ্তরে দালাল মুক্ত জনসেবা নিশ্চিত করতে সবার প্রতি সহযোগিতা নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান।

নবনিযুক্ত পুলিশ সুপারের এই উদ্যোগকে জেলার সাংবাদিকবৃন্দ স্বাগত জানিয়েছেন।

সকলের পরিচিতি পর্ব শেষে সাংবাদিকদের পক্ষে নবাগত পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহকে গোপালগঞ্জ জেলায় অভিনন্দন জানিয়ে বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করে বক্তব্য রাখেন দৈনিক বর্তমান গোপালগঞ্জের সম্পাদক শেখ মোস্তফা জামান, দৈনিক বাংলার জাগরণ এর জেলা প্রতিনিধি শেখ ফরিদ আহমেদ, দৈনিক যুগান্তর এর জেলা প্রতিনিধি এস এম হুমায়ূন কবির, প্রেস ক্লাব গোপালগঞ্জের সভাপতি জোবায়ের আহমেদ প্রমুখ।

সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. জিয়াউল হক এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. সরোয়ার হোসেন, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আনিসুর রহমান সহ জেলা ও সদর থানার উর্ধ্বতন পুলিশ কর্মকর্তা বৃন্দ   ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bartamangopalganj_16011
© All rights reserved © 2025
error: Content is protected !!