শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জ অগ্নিবীণা শিল্প ও সাহিত্য সংসদের সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফা জি.এম, সম্পাদক কাজী শরিফুজ্জামান গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খানের জানাজা সম্পন্ন টুঙ্গিপাড়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫ কাশিয়ানী রেলস্টেশন থেকে মনির শেখ (২৪) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মারা গেলেন নির্মাতা মারুফ হোসেন সজীব শুভ ১১তম জন্মদিন নুসরাত জাহান মানবপাচারকারীদের খপ্পরে পড়ে সর্বস্বান্ত জনি, দেশে ফিরেও অনিশ্চিত ভবিষ্যৎ মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৩ জন নিহত আহত ৩০ মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৩ জন নিহত আহত ৩০ গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের উদ্বোধন

তীব্র গরমে বাড়তে পারে হিট স্ট্রোকের ঝুঁকি

  • Update Time : শনিবার, ১৯ জুলাই, ২০২৫, ৬.২৭ পিএম
  • ৫১৭ Time View

গ্রীষ্মের প্রখর রোদ আর তীব্র গরম শুধু অস্বস্তিই করেনা, মানুষের শরীরেও ফেলতে পারে ভয়ানক প্রভাব। বিশেষ করে যারা হৃদরোগে ভুগছেন, তাদের জন্য এই গরমকাল হয়ে উঠতে পারে প্রাণঘাতী। অনেকেই জানেন না, গরমের সময় শরীরের উপর অতিরিক্ত চাপ পড়লে হিট স্ট্রোকের আশঙ্কা থাকে যা আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকিও বাড়িয়ে দিতে পারে। এ বিষয়ে ভারতীয় হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ বিমল ছাজের বলেন, ‘পারে। দীর্ঘ সময় ধরে যখন তাপমাত্রা বেশি থাকে, বিশেষ করে রাতে তখন হৃদরোগের রোগীদের হার্ট অ্যাটাকের ঝুঁকির মাত্রা বেড়ে যায়।‘ তবে হিট স্ট্রোক নাকি হার্ট অ্যাটাক লক্ষণ দেখে তা আগে বোঝা দরকার।

ডাঃ বিমলের মতে, হিট স্ট্রোক একটি গুরুতর অবস্থা যার লক্ষণগুলি কখনও কখনও হার্ট অ্যাটাকের মতো হতে পারে, এবং তাই, হিট স্ট্রোক এবং হার্ট অ্যাটাকের মধ্যে পার্থক্য জানা গুরুত্বপূর্ণ। যেমন:-

লক্ষণসমূহ:

  • বুকে চাপ বা ব্যথা
  • শ্বাসকষ্ট, মাথা ঘোরা, হাত-পায়ে অসহ্য ঠাণ্ডা, অনিয়মিত হৃৎপিণ্ড
  • অতিরিক্ত ঘাম ও ডিহাইড্রেশন লাগা

কারা সবচেয়ে ঝুঁকিপূর্ণ?

  • যাদের বয়স ৬৫ এর বেশি
  • পূর্বে হার্ট অ্যাটাক বা স্ট্রোক হয়েছে
  • হৃদযন্ত্রের রোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, কিডনি সমস্যা রয়েছে
  • অন্য কোনো কারণে শরীরে ইলেকট্রোলাইটের ভারসাম্য খারাপ

করনীয়:

  • প্রচুর পানি পান করুন (ইলেক্ট্রোলাইটযুক্ত ড্রিঙ্ক উপকারী)
  • দুপুরের রোদ এড়াতে ছাতা ব্যবহার করুন
  • হালকা, ঢিলেঢালা পোশাক পরুন
  • সময়-সীমায় বিশ্রাম নিন এবং অতিরিক্ত পরিশ্রম থেকে বিরত থাকুন

তীব্র রোদ ও হৃদ্‌রোগ—এই জুটি বিপজ্জনক, কিন্তু সচেতনতা ও সহজ উপায়ের মাধ্যমে বাঁচতে পারবেন হিট স্ট্রোকের মতো বিপদ থেকে।

তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bartamangopalganj_16011
© All rights reserved © 2025
error: Content is protected !!