শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
কাশিয়ানীতে শিশু অপহরণ ও হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন নড়াইলে আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার গোপালগঞ্জে নজরুল বর্ষ উদযাপন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ইফা কর্মকর্তা কল্যাণ অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ নড়াইলের পানিপাড়ায় দেশের প্রথম ভাসমান গলফ ড্রাইভিং রেঞ্জ নির্মাণের কাজ শুরু আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে গোপালগঞ্জে কোনো মিছিল-সমাবেশ হয়নি, গ্রেফতার ৬ গোপালগঞ্জে শান্তি-শৃঙ্খলা উন্নয়নে যুবদের ভূমিকা বিষয়ক জনসচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত গোপালগঞ্জসহ ৬ জেলায় সেনা মোতায়েন করেছে সরকার গোপালগঞ্জে ১ লাখ ৭৬ হাজার ৫৬০ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল

গোপালগঞ্জে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনার হজ যাত্রীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • Update Time : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ১০.৫৬ এএম
  • ২২৯ Time View

 

নিজস্ব প্রতিবেদক :

গোপালগঞ্জ জেলায় সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজে গমনেচ্ছু যাত্রীদের জন্য দিনব্যাপী ‘হজ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৭ এপ্রিল) সকালে গোপালগঞ্জ লঞ্চঘাট জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।

হজ যাত্রীদের সঠিক নিয়ম-কানুন এবং হজের আবশ্যিক কার্যাবলি সম্পর্কে সম্যক ধারণা দিতে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, জেলা প্রশাসন এবং ইসলামিক ফাউন্ডেশন (গোপালগঞ্জ জেলা কার্যালয়) যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

গোপালগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আবু ওবায়দা মোহাম্মদ মাস-উ-দুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো: আরিফ-উজ-জামান।

প্রশিক্ষণ কর্মশালায় হজ যাত্রীদের ইহরাম বাঁধা, হজের বিভিন্ন ধাপ সম্পন্ন করা, স্বাস্থ্য সচেতনতা এবং সৌদি আরবের স্থানীয় আইন-কানুন সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, প্রশিক্ষনের মাধ্যমে হজ যাত্রীরা সৌদি আরবে হজের আরকান-আহকাম যথাযথভাবে পালন করতে পারবেন এবং যেকোনো প্রতিকূল পরিস্থিতি মোকাবিলায় সক্ষম হবেন।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bartamangopalganj_16011
© All rights reserved © 2025
error: Content is protected !!